Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, July 06, 2022

গোয়ালিয়রঃ স্ত্রীর সঙ্গে ‘আনন্যাচারাল সেক্স’ঃ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

 


গোয়ালিয়র (মধ্যপ্রদেশ): গোয়ালিয়র জেলায় স্ত্রীর সঙ্গে 'অপ্রাকৃতিক যৌন সম্পর্ক' করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গোয়ালিয়রের হাজিরা এলাকার চন্দনপুরার বাসিন্দা ২৫ বছর বয়সী ওই মহিলা ছয় মাস আগে অভিযুক্ত সুরেশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন, যিনি শহরের গোলা কা মন্দির এলাকার বাসিন্দা। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে অপ্রাকৃতিক যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয় তাঁকে। বিষয়টি সে তার মাকে জানালে সুরেশ তাকে মারধর শুরু করে।

মারধরে বিরক্ত হয়ে মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ ডান্ডোটিয়া জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ অপ্রাকৃতিক যৌনতা, মানসিক ও শারীরিক নিগ্রহের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলেও জানান ডান্ডোটিয়া।

No comments:

Post Top Ad

Pages