Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, July 06, 2022

নালন্দাঃ স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মরতে হলো স্ত্রীকে

 


নালন্দাঃ স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মরতে হলো স্ত্রীকে। রাগের আগুন থেকে রেহাই পেল না তাদের এক বছরের নিষ্পাপ কন্যাও। আজ ঘটনাটি ঘটেছে নালন্দার আস্তাওয়ান থানা এলাকার জিয়ায়ার গ্রামে । ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্বামী ও তার বাড়ির অন্যান্যরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন জয়মন্তী দেবী (২৬) ও তার মেয়ে পিহু কুমারী (১)। সারে থানা এলাকার সায়েবাবাদিনগর গ্রামের বাসিন্দা মৃতার বোন ভবানী কুমারী জানান, ২০১৫ সালে জয়মন্তীর বিয়ে হয়। বিয়ের কয়েক বছর ধরে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বছর দুয়েক ধরে গ্রামেরই এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে জয়মন্তীর স্বামীর। জয়মন্তী বারবার এর বিরোধিতা করেছিলেন।

জয়মন্তী ফোন করে বাবামাকে বিষয়টি জানিয়েছিল। জয়মন্তীর বৌদি জানান, রাগের মাথায় তাঁর স্বামী তাঁর মেয়েকে মাটিতে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে সে। বাবা মা বিষয়টি জানতে পেরে ওই গ্রামে যান। ঘরে দু'টি দেহই ছিল। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

No comments:

Post Top Ad

Pages