কুলগ্রাম, জম্মুঃ বাবা-মায়ের অনুরোধে অস্ত্র-সমর্পন করে ধরা দিল ২ উগ্রপন্থী। আজ সকাল থেকেই কুলগামের হাদিগাম এলাকায় ভারতীয় সেনা ও জেকেপি-র যৌথ তল্লাশি অভিযান শুরু হয়। এই অভিযানের সময় দুই উগ্রপন্থী আত্মসমর্পন করে। জানা গেছে, দুজনেই সদ্য যোগ দিয়েছিলেন উগ্রপন্থীদের সঙ্গে। পুলিশ ওই উগ্রপন্থীদের বাবা-মাকে নিয়ে এসেছিল। তারা পুলিশ মারফত অস্ত্র-ত্যাগ করে ধরা দেওয়ার আবেদন করেন।
আইজিপি
কাশ্মীর, বিজয় কুমার জানিয়েছেন, “যদি প্রত্যেক পিতা-মাতা তাদের
সন্ত্রাসবাদী পুত্রদের হিংসার পথ
পরিহার করার জন্য আবেদন করেন, তবে অনেক জীবন বাঁচানো যেতে
পারে কারণ আজকের এনকাউন্টারে দুটি জীবন রক্ষা পেয়েছে।“

No comments:
Post a Comment