Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, July 15, 2022

দিল্লিঃ স্ত্রী ও ২ মেয়েকে গুলি করে খুন, পরে আত্মঘাতী ব্যবসায়ী

নতুন দিল্লিঃ দিল্লির জাফরাবাদ এলাকার একটি বাড়িতে ৪টি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । জানা গেছে, নিহত এক ব্যবসায়ী ও তার পরিবারের ৩ সদস্য, স্ত্রী ও দুই মেয়ে। সবাইকে গুলি করা হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, মৃতদেহগুলি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, স্বামী ইসরার আহমেদ তাঁর স্ত্রী ও দুই মেয়েকে গুলি করে এবং পরে নিজেকে গুলি করে। পুলিশের দাবি, ইসরারের জিনস প্যান্ট তৈরির কাজ ছিল, তাতেই তাঁর প্রচুর ক্ষতি হয়। আশ্চর্যের বিষয় হল, ওই ব্যবসায়ীর দুই ছেলেও বাড়িতেই উপস্থিত ছিল, তাঁদের কিছুই করেননি ওই ব্যবসায়ী। ডিসিপি (উত্তর-পূর্ব) সঞ্জয় কুমার সেন জানান, উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকায় ৪০ বছর বয়সী এক ব্যবসায়ী প্রথমে তার স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেন এবং পরে নিজেই আত্মহত্যা করেন। ব্যবসায় লোকসানের কারণে ৩-৪ মাস আগে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে ইসরার অপরাধ করার আগে তার স্ত্রী এবং দুই নাবালক কন্যাকে কিছু বিষাক্ত পদার্থ খাইয়েছিলেন এবং তারপরে তাদের হত্যা করার পরে নিজেকে গুলি করেন। ওই বহুতলের চারতলার একটি ঘরে চারজনের দেহ উদ্ধার করে পুলিশ। ইসরারের সংসারে ৪ ও ১৩ বছর বয়সী দুই ছেলে রয়ে গেছে। যে বহুতলে ঘটনাটি ঘটেছে, সেখানে ওই ব্যবসায়ীর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরাও থাকছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ইসরারের মুম্বাইয়ে জিন্সের ব্যবসা রয়েছে এবং এতে প্রচুর ক্ষতি হচ্ছিল। আরও তদন্ত চলছে। ছবিঃ এ এন আই

No comments:

Post Top Ad

Pages