Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 17, 2022

দিল্লি: কারখানার ম্যানেজার কর্মরত নাবালিকাকে ধর্ষণ করে মুখে অ্যাসিড ঢেলে দিল

ভয়েস ৯, নিউজ ডেস্ক, নতুনদিল্লি: আবার একটা নির্মম ঘটনার সাক্ষঈ হল রাজধানী। দিল্লির কারখানায় কর্মরত ১৫ বছরের এক কিশোরীকে ম্যানেজার ধর্ষণ করে জোর করে অ্যাসিড পান করানোর চেষ্টা করেছে বলে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ কারখানার ম্যানেজার জয় প্রকাশকে (৩১) গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই প্রকাশ তার অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অজুহাতে নাবালিকাকে ডেকে নিয়ে যায় এবং তারপর তার স্ত্রীর সামনেই তাকে ধর্ষণ করে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (আউটার দিল্লি) সমীর শর্মা বলেন, "ঘটনার কয়েক দিন পরে, প্রকাশ বাড়ি ফেরার পথে নির্যাতিতাকে বাধা দেয় এবং জোর করে তার মুখে অ্যাসিড ঢেলে দেয়। বাড়ি পৌঁছেই অচৈতন্য হয়ে পড়েন নির্যাতিতা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (AIIMS) ৷ তিনি জানান, এনজিওর এক সদস্যের উপস্থিতিতে শনিবার নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ৩৭৬ (ধর্ষণ), ৩৪ (একই উদ্দেশ্য) এবং পকসো আইনে নাগলি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

No comments:

Post Top Ad

Pages