Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 11, 2022

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা স্কুলবাস চালকের, প্রতিবাদ জানালে পিষে মারার চেষ্টা

নিউজ ডেস্কঃ থানা এলাকার বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করে স্কুলবাসের চালক। বাধা দিলে চালক বাস দিয়ে ওই ছাত্রীকে পিষে দেওয়ার চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে বাস নিয়ে পালিয়ে যায় চালক। অত্যাচারিতা ছাত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে থানায় গিয়ে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটি জটারির একটি স্কুলে পড়ে। অন্যান দিনের মতোই শনিবারও স্কুলবাসে চেপে স্কুলে যায় সে। ছুটির পর অন্যান্যদের সঙ্গেই স্কুলবাসে করেই সে ফিরছিল। ছাত্রীটি জানায়, অন্যান্য ছাত্রীরা নেমে যাওয়ার পর সে বাসে একলা থাকে, কেননা তার বাড়ি একটু দূরে। এ সময় চালক তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে চালক। কোনওরকমে ওই ছাত্রী বাস থেকে নেমে গেলে চালক বাস দিয়ে তাঁকে পিষে দেওয়ার চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে স্থানীয় মানুষদের ছুটে আসতে দেখে বাস নিয়ে পালিয়ে যায় চালক। নির্যাতিতা বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানায়। এরপর থানায় পৌঁছে ডেটা খুর্দ গ্রামের বাসিন্দা বাস চালক অনুপের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেয়েটির পরিবারের সদস্যরা। এসএইচও নারায়ণ দত্ত তিওয়ারি জানিয়েছেন যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের সন্ধান চলছে।

No comments:

Post Top Ad

Pages