Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 11, 2022

রোপওয়ে দুর্ঘটনাঃ ১ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার বিজেপি বিধায়ক-সহ ৪০ জন পুণ্যার্থী

Representative photo 
 দেরাদুন: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক কিশোর উপাধ্যায় সহ ৪০ জনেরও বেশি ভক্ত রবিবার প্রায় এক ঘন্টা ধরে মাঝপথে আটকে ছিলেন। মুসৌরির কাছে সুরকান্দা দেবী মন্দিরের সংযোগকারী রোপওয়েটি প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝপথে আটকে যায় বলেই এই সমস্যা দেখা যায়। বিধায়ক উপাধ্যায় বলেন, তারা যখন রোপওয়ে দিয়ে মন্দির থেকে ফিরছিলেন তখন এই ঘটনা ঘটে। তিনি বলেন, প্রায় এক ঘণ্টা ধরে ঝুলে থাকার পর রোপওয়ের ট্রলি থেকে নেমে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তিনি পরামর্শ দেন, রোপওয়ে সঠিকভাবে পরীক্ষা করা উচিত যাতে ভক্তদের জীবন বিপন্ন না হয়। তেহরি জেলায় অবস্থিত মন্দিরের জন্য এই রোপওয়ে পরিষেবা চলতি বছরের মে মাসে শুরু হয়েছিল।

No comments:

Post Top Ad

Pages