Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, July 21, 2022

ট্রাকের তলায় পিষে গর্ভবতীর মৃত্যু, রক্ষা পেল সন্তান

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তরপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক গর্ভবতী মহিলা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। কিন্তু তার গর্ভের সন্তান রক্ষা পেয়েছে। চাকায় পিষ্ট হওয়ার সময় গর্ভের সন্তান পেট ফেটে ৫ ফুট দূরে গিয়ে পড়ে। মহিলাটির শরীর টুকরো হয়ে গেলেও সদ্যোজাতের প্রাণ রক্ষা পেয়েছে। অন্তঃসত্ত্বা ওই মহিলা স্বামীর সঙ্গে তাঁর বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্বামী রামু বলেন, আমার চোখের সামনে ট্রাকটি কামিনীর উপর দিয়ে চলে যায়। যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় স্ত্রীর। তার শরীরে কিছুই অবশিষ্ট ছিল না। একই সময়ে, আমার বাচ্চা কাঁদছিল। অন্যদিকে ওই মহিলার মৃত্যুর খবর পেয়েই তাঁর কাকা কালীচরণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বুধবার সন্ধ্যায় ওই মহিলা ও তাঁর কাকাকে দাহ করা হয়।

No comments:

Post Top Ad

Pages