আগ্রাঃ গত ২৬ জুন দায়ের করা একটি ধর্ষণ কেসের তদন্ত করতে গিয়ে হতবাক উত্তরপ্রদেশের পুলিশ। তদন্তে জানা যায়, এটি আদৌ ধর্ষণের কেস নয়, বরং তোলাবাজির কেস। আর এই তোলাবাজিতে যুক্ত খোদ অভিযোগকারীনি আর উভয় পক্ষের উকিলরা। আগ্রার পুলিশ সুপার (টাউন)বিকাশ কুমার জানান, “তদন্তের সময়, আমরা এমন প্রমাণ পেয়েছি যা থেকে জানা যায়,এটি কোনও ধর্ষণ মামলা নয় বরং টাকা আদায়ের কৌশল।“
তিনি আরও জানান, “উভয় পক্ষের আইনজীবীরা (অভিযোগকারী এবং অভিযুক্ত) তাদের উভয়ের কাছ থেকেই অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিল। তদন্তের পর, ওদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং মহিলা অভিযোগকারী এবং তিনজন আইনজীবীকে নগদ ৩.৭৫ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয়েছিল।“ পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় এক মহিলা আইনজীবীসহ আরও দুই আইনজীবীর নাম উঠে এসেছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
ছবিঃ সৌজন্যে এ এন আই
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment