ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হিমাচল প্রদেশের কাংড়া জেলার জাওয়ালি থানার অন্তর্গত পঞ্চায়েত বাগ্গাতে চিতার আক্রমনে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। মৃতার নাম অযোধ্যা বিবি (৬০)। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অযোধ্যা বিবি বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিলেন, আর তাঁর স্বামী ফাংগো দীনের ঘর ও ছেলে ভুট্টার ফসল পাহারা দেওয়ার জন্য বাড়ির কাছেই শুয়েছিলেন। রাত ১১টা নাগাদ, চিতাবাঘটি অযোধ্যা বিবি নামে ওই মহিলাকে আক্রমণ করে। তিনি তখন বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন। চিতার কামড়ে তিনি গুরুতরভাবে আহত হন। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে চেচামেচি শুরু করে। পরিবারের লোকজনের গলা শুনে চিতাবাঘটি পালিয়ে যায়।
ওই মহিলাকে চিকিৎসার জন্য টান্ডায় নিয়ে যাওয়া হলেও সেখানকার চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার পঞ্চায়েত প্রধান মদন রানা এবং যুবক মণ্ডল কুঠেদ প্রধান সুনীল ভালাদু প্রশাসনের কাছে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, August 11, 2022
বাড়ির বারান্দায় ঘুমন্ত বৃদ্ধার উপর আক্রমণ চালাল চিতাবাঘ, মৃত্যু
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment