Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, August 25, 2022

কেওনঝাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি স্ত্রী হাতির মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বুধবার সন্ধ্যায় ওড়িশার কেওনঝাড়ের সদর রেঞ্জের অধীনে কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে লাইভ ইলেকট্রিক পাওয়ার লাইনের সংস্পর্শে এসে দুটি স্ত্রী হাতির মৃত্যু হয়েছে। কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন বন দফতরের আধিকারিকরা। জানা গেছে, কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্মহাউসটি বর্ষার জন্য  গাছপালায় পূর্ণ। বন্য হাতিগুলি ফার্মহাউসে বিভিন্ন গাছপালা এবং লতাপাতার ডালপালাগুলি খেতে আসত। গতকাল রাতে ফার্মহাউসে একটি হাতির পাল এসেছিল। এদের মধ্যে ২ টি স্ত্রী হাতি তাদের শুঁড় দিয়ে একটি গাছের ডাল ভাঙার চেষ্টা করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। ফলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি স্ত্রী হাতির। তাদের শুঁড়গুলি এখনও বৈদ্যুতিক তারের সাথে আটকে আছে।
ছবি সৌজন্যঃ ওড়িশা টিভি

No comments:

Post Top Ad

Pages