Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, August 25, 2022

জম্মু-কাশ্মীরে নিহত ৫ সন্ত্রাসবাদী, জীবিত গ্রেফতার ১

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে গত ৭২ ঘন্টায় ৪ টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুপ্রবেশের সময় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি এলাকায় গুলিতে ৩ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। উরি সেক্টরের কামালকোট সেক্টরে মাদিয়ান নানক পোস্টে একটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছে একটি সেনা-পুলিশ অভিযানে কাশ্মীর অঞ্চলের ভারতীয় অংশে অনুপ্রবেশের সময় তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। গত ৭২ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা বাহিনী চারটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। রাজৌরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনী দুটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছিল, যার মধ্যে দুই সন্ত্রাসবাদ ীনিহত হয়েছিল এবং একজনকে জীবিত গ্রেপ্তার করা হয়েছিল। জম্মুর সাম্বা অঞ্চলে একটি নার্কো সন্ত্রাসবাদী অনুপ্রবেশের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছিল। সেখানে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী আহত হয়েছিল। তবে, আহত অবস্থায় ওই সন্ত্রাসবাদী পাকিস্তান ভূখণ্ডে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন।

No comments:

Post Top Ad

Pages