Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, August 02, 2022

বাবাকে হত্যা করে মাইকে প্রচার করতে বললেন মানসিক ভারসাম্যহীন যুবক

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে রাশেদ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলী আজগর (৬৫)। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আটক রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ করে কুড়াল দিয়ে নিজের বাবাকে কুপিয়ে হত্যা করে। এরপর সারারাত লাশের পাশে বসেছিল। সকালে স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে বলে, আমি বাবাকে হত্যা করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন ইমাম। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের লাশ উদ্ধার করে ও রাশেদকে আটক করে।

No comments:

Post Top Ad

Pages