ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দিল্লি পুলিশ একটি আন্তর্জাতিক অভিবাসন চক্রের পর্দাফাঁস করেছে এবং চার বাংলাদেশি এবং ২ জন এজেন্টকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, পাঁচটি ভারতীয় জাল পাসপোর্ট, পাঁচটি জাল প্যান কার্ড, সাতটি জাল আধার কার্ড, একটি পাসবুক, আটটি সিম কার্ড এবং দুটি জন্মের শংসাপত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে এক আধিকারিক জানান, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ গত ২৭ জুলাই স্থানীয় থানায় ইমন হালদার, বাপি আওলাদ সরদার, রিদয় আহমেদ ও মাসুম হুসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।
ট্রাভেল ডকুমেন্ট পরীক্ষা করে দেখা গেছে, তারা বাংলাদেশি নাগরিক, যারা গুজরাটের সুরাট থেকে অবৈধভাবে এজেন্টদের মাধ্যমে ভারতীয় জাল পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করেছে। তিনি জানান, গুজরাতের ভালসাদ থেকে আপন ও অঙ্কিত কুমার ঝা নামে দুই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, কলকাতার বাসিন্দা আরও ২ জন এজেন্টের নাম উঠে এসেছে। পুলিশ তাদের ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, August 04, 2022
ভারতীয় জাল পাসপোর্টসহ গ্রেপ্তার চার বাংলাদেশি
Tags
Bangladesh#
Share This
About Sangbad Voice 9
Bangladesh
Tags
Bangladesh
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment