Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, August 04, 2022

অর্পিতা মুখোপাধ্যায়ের বাজেয়াপ্ত মোবাইল থেকে তথ্য উদ্ধার ইডি-র গোয়েন্দাদের

ভয়েস ৯, কলকাতাঃ এসএসসি নিয়োগ কেলেঙ্কারির তদন্ত কারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাসভবন থেকে উদ্ধার হওয়া সমস্ত অ্যাপল আইফোনের তথ্য তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর ফলে তদন্ত আরো গতি পাবে। অ্যাপল আইফোনগুলি থেকে তথ্য পুনরুদ্ধার করা খুবই কঠিন, তাই ইডির গোয়েন্দারা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছিলেন এবং আজ বিকেলে ইডি আধিকরা এই মোবাইল ফোনগুলি থেকে তথ্য পুনরুদ্ধার করতে সমর্থ হন। ইডির গোয়েন্দারা এখন এই সমস্ত ফোন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষনে ব্যস্ত। এই সমস্ত ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজগুলি ভালোভাবে দেখা হচ্ছে। গোয়েন্দাদের আশা এই ফোনগুলি থেকে পাওয়া তথ্য কোটি কোটি টাকার কেলেঙ্কারীতে নতুন আলোকপাত করব্র।

No comments:

Post Top Ad

Pages