Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, August 07, 2022

৯ বছর পর মুম্বাই পুলিশ বাড়িতে ফিরিয়ে আনলো অপহৃত কিশোরীকে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ২০১৩ সালে মুম্বাই থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল একটি মেয়ে। কোথায় গিয়েছিল, কেউ জানতো না। শুধু   স্থানীয়   থানায় একটা মিসিং ডায়েরি হয়েছিল। কিন্তু মুম্বাই পুলিশের সাহায্যে দীর্ঘ ৯ বছর পর বাড়ি ফিরলো সেই মেয়ে। ফিরে পেল তার হারিয়ে যাওয়া পরিবার। মুম্বাইয়ের ডিএন নগর থানার সিনিয়র পুলিশ অফিসার মিলিন্দ কুর্দে জানান, আমরা ৯ বছর ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনও লাভ হয়নি। সম্প্রতি আমরা একটা ফোন পেয়েছিলাম। তারপর আবার নতুন উদ্যমে আমরা আবার ঝাঁপিয়ে পড়েছিলাম। শেষপর্যন্ত তাকে আমরা উদ্ধার করে বাবা-মার কাছে ফিরিয়ে দিতে পেরেছি। জিজ্ঞাসাবাদের সময় আমরা জানতে পেরেছিলাম কীভাবে তাকে অপহরণ করা হয়েছিল।
ছবি ও তথ্য সৌজন্যঃ এ এন আই

No comments:

Post Top Ad

Pages