ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশে এক মর্মান্তিক ঘটনায় সন্তোষ নামে ৩০ বছরের এক যুবকের মৃত্যু ঘটেছে। জানা গেছে, ছেলে সন্তোষ বাইকের চাবি দিতে অস্বীকার করায় বাবা মোতি কাচ্চি ও তার কাকা রাম কিষণ তাকে ব্যাপক মারধর শুরু করে। সন্তোষ তার সঙ্গে তর্ক করতে থাকেন। এইসময় মোতি কাছে পড়ে থাকা একটি কুড়াল তুলে নিয়ে ছেলের উপর আক্রমণ করে।
দামোহের পুলিশ সুপার ডি আর তেনিভার জানিয়েছেন, সন্তোষের স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যান এবং কাচ্চি হাত ও কুড়াল নিয়ে থানায় আসেন। সন্তোষকে গুরুতর অবস্থায় জব্বলপুরে রেফার করা হয়েছিল কিন্তু পথেই তিনি মারা যান। তেনিভার বলেন, "মতি কাচ্চি পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং তাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় গ্রেপ্তার করা হয়।"
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, August 05, 2022
বাইকের চাবি দিতে অস্বীকার ছেলের, বাবা কুড়াল দিয়ে ছেলের হাত কাটলো, মৃত্যু ছেলের
Tags
Crime#
National#
Share This
About Sangbad Voice 9
National
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment