ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল জম্মু কাশ্মীরের রামবন জেলায় একটি টেম্পো ট্রাভেলার গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে ৫ জন যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 'জেকে০২ এপি-৫৩৩৮ নম্বরের একটি টেম্পোর চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। টেম্পোটি খাদে পড়ে যাওয়ার আগে কেলা মোড়ের একটি গাড়িকে ধাক্কা দেয়।
রামবানের এসএসপি মোহিতা শর্মা জানিয়েছেন, চার জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং একজন আহত হয়ে হাসপাতালে মারা যান। গাড়িটি বানিহাল থেকে জম্মুর দিকে যাচ্ছিল এবং রাত ৮ টা থেকে রাত সাড়ে ৮ টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। আহত পাঁচজনকে জিএমসি শ্রীনগরে রেফার করা হয় এবং বাকি পাঁচজনকে জিএমসি জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ৫ জনের দেহ শনাক্তকরণের জন্য জেলা হাসপাতালে রাখা হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, August 05, 2022
জম্মুর রামবনে টেম্পো ট্রাভেলার খাদে পড়ে গিয়ে পাঁচজনের মৃত্যু; আহত আরও ১০
Tags
National#
Share This
About Sangbad Voice 9
National
Tags
National
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment