Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 01, 2022

উত্তরপ্রদেশঃ চোরকে না পেয়ে, চোরের বউ এর উপর পুলিশ অফিসারের থার্ড ডিগ্রি, বরখাস্ত অফিসার


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
তিন দিন ধরে থানায় আটকে রেখে এক মহিলার উপর থার্ড ডিগ্রি অত্যাচার চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের হামিরপুরের এক পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই অফিসার ওই মহিলাকে তিন দিন ধরে থানায় আটকে রেখেছিলেন। ওই অফিসারের হাতে নির্মমভাবে প্রহৃত ওই মহিলার ছবি ভাইরাল হয়ে যায়। আর তখনই বিষয়টা প্রকাশ্যে আসে। জানা গেছে, হামিরপুর জেলার এক পুলিশ অফিসার এক গ্রামে গিয়েছিলেন চুরির অভিযোগে এক অভিযুক্তকে ধরতে, কিন্তু চোরকে গ্রেপ্তার করতে না পারায়, তিনি তার স্ত্রীকে গ্রেপ্তার করেন এবং তাকে থানায় নিয়ে এসে আটকে রাখেন এবং তিন দিন ধরে তার উপর অমানুষিক নির্যাতন চালান। বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও ওঠে ওই অফিসারের বিরুদ্ধে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পুলিশ বিভাগ ওই অফিসারকে সাময়িক বরখাস্ত করেছে। ধৃতের নাম মঞ্জুল। তিনি বলেন, 'ওই অফিসার বাড়িতে ঢুকে আমাকে নির্মমভাবে মারধর শুরু করেন। তিনি আমাকে স্টেশনে নিয়ে যান এবং আমাকে লক-আপে রাখেন। আমাকে তিন দিন ধরে নির্যাতন করা হয়েছিল।

No comments:

Post Top Ad

Pages