Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 24, 2022

অন্য স্কুলে ভর্তি না করানোয় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা নবম শ্রেণির ছাত্রের

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ অন্য স্কুলে ভর্তি হতে চেয়েছিল নবম শ্রেণির ১৪ বছরের এক কিশোর। কিন্তু, তার বাবা-মা তার সেই অনুরোধে কান না দিয়ে সেই বেসরকারী স্কুলেই রেখে দিয়েছিল। পরিণতিতে গায় আগুন লাগিয়ে আত্মহত্যা করে সেই কিশোর। ঘটনাটি তামিলনাড়ুর তিরুভারুর জেলার পেরালামের। জানা গেছে, গত ২২ শে আগস্ট সকালে, নিজের শরীরে পেট্রোল ঢেলে দেয়। তারপর আগুন জ্বেলে দেয়। তার চিৎকার শুনে তার বাবা-মা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে তিরুভারুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় সাড়া না দিয়ে গত ২৩ আগস্ট ওই কিশোরের মৃত্যু হয়। পেরালাম পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনাটি তদন্ত করছে।

No comments:

Post Top Ad

Pages