Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, August 23, 2022

শুয়ে থাকা স্ত্রীকে ঘুম থেকে তুলে চলন্ত ট্রেনের সামনে ঠেলে দিল স্বামী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ প্ল্যাটফর্মে শুয়ে থাকা স্ত্রীকে ঘুম থেকে তুলে চলন্ত ট্রেনের সামনে ঠেলে দিল স্বামী। স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই আওয়াধ এক্সপ্রেসের ধাক্কায় টুকরো টুকরো হয়ে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই রোড রেল স্টেশনে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে। রেলের সিসিটিভি ফুটেজে এই মর্মান্তিক ঘটনা ধরা পড়েছে। ভাসাই রেলওয়ে পুলিশ আইপিসির ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি চলছে। 

জানা গেছে, এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে ৫ নম্বর প্লাটফর্মে ঘুমোচ্ছিলেন। ভোর ৪টা ১০ মিনিটে ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং রেল প্লাটফর্মের ধারের দিকে টেনে নিয়ে যায়। এই সময় ওই লাইন দিয়ে ছুটে আসছিল আওয়াধ এক্সপ্রেস। ট্রেনটি স্তেষন ক্রশ করার সময় ওই ব্যক্তি তাকে রেললাইনের দিকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। ক্ষতবিক্ষত অবস্থায় ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান রেলওয়ের সহকারী পুলিশ কমিশনার ভাজিরাও মহাজন। 

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তিকে একটি ব্যাগ ও তার দুই সন্তানসহ প্ল্যাটফর্ম থেকে পালিয়ে যেতে দেখা যায় বলে জানান ওই আধিকারিক। পরে ওই ব্যক্তিকে দাদর এবং সেখান থেকে কল্যাণে যাওয়ার জন্য একটি ট্রেনে উঠতে দেখা যায়। তিনি বলেন। তাকে ধরতে ব্যবস্থা নিয়েছে রেল পুলিশ। রেল পুলিশ জানিয়েছে, ওই দম্পতিকে প্রথমে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখা যায় এবং পরে তাদের সন্তানদের নিয়ে প্ল্যাটফর্মে ঘুমাতে দেখা যায়। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

No comments:

Post Top Ad

Pages