ভয়েস ৯, নিউজ ডেস্কঃ কর্ণাটকে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ যাত্রীর, আহত প্রায় ১৪ জন। মৃতদের মধ্যে তিনজন মহিলা, চারজন ্পুরুষ ও দুই শিশু রয়েছে। ঘটনাটি ঘটে আজ সকালে তুমাকুরু জেলার বালেনহাল্লি গেটের কাছে। মহিলা ও পুরুষরা রাইচুর থেকে দিনমজুরের কাজ করতে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিলেন। আহতদের টুমকুর জেলা হাসপাতাল ও শিরা তালুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এসপি রাহুল কুমার শাহপুরওয়াদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, "তুমাকুরু জেলার সিরার কাছে জাতীয় সড়কে একটি জিপের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ নয়জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তাঁরা সকলেই দিনমজুর, বেঙ্গালুরুর দিকে আসা শ্রমিক। আহতদের তুমাকুরু জেলা হাসপাতাল ও শিরা তালুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, August 25, 2022
Home
Unlabelled
কর্ণাটকে তুমাকুরুতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে মৃত ৯, আহত ১১
কর্ণাটকে তুমাকুরুতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে মৃত ৯, আহত ১১
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment