বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) গার্ডার ভেঙে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন। আজ সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।
এ দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, August 15, 2022
ঢাকায় প্রাইভেট কারের উপর ভেঙে পড়েছে ফ্লাইওভারের গার্ডার, নিহত ৩
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.


No comments:
Post a Comment