Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 01, 2022

জব্বলপুরের হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১০

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ সোমবার মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ফায়ার ব্রিগেডের ইঞ্জিনকে নিউ লাইফ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছ। হাসপাতালে উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়দের প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে, এই অগ্নিকান্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে রোগী আছেন কিনা, তা এখনও জানা যায় নি।

No comments:

Post Top Ad

Pages