Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 29, 2022

আমেরিকার ডেট্রয়েটে একের পর এক হামলা, গুলিতে নিহত ৬, আহত একাধিক

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ রবিবার ডেট্রয়েট ও হিউস্টনে "এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ৬ ব্যাক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু। ডেট্রয়েটে, চারজনকে গুলি করা হয়। এদের মধ্যে তিনজন নিহত হয। জানা গেছে, রবিবার সকালে প্রায় দু-আড়াই ঘন্টা সময় ধরে লোকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় কিছু সন্দেহভাজন ব্যক্তি। এদের রবিবার সন্ধ্যায় ব্যাপক তল্লাশির পর গ্রেফতার করে পুলিশ। ডেট্রয়েটে বন্দুকধারীর প্রথম তিনজনের মধ্যে দুই জন মহিলা এবং একজন পুরুষ। চতুর্থ জন সন্দেহভাজনকে গাড়ির জানালার দিকে উঁকি মারতে দেখেছিল, তাকে থামতে অনুরোধ করেছিল। এরপর বন্দুকধারীরা তাকেও গুলি করে। আরেকটি ভয়াবহ ঘটনায়, এক ব্যক্তি বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের উপর গুলি চালাতে শুরু করে, যার ফলে সংঘর্ষে তিনজন নিহত হয়। রবিবার ঘটনাটি ঘটেছে টেক্সাসের হিউস্টনে।

No comments:

Post Top Ad

Pages