বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বালাদেশের দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া সুবর্ণখুলীতে ধর্ষণচেষ্টা করায় শ্বশুর আঃ মতিনের (৬০) গোপনাঙ্গ কেটে দিলেন পুত্রবধূ। গতকাল (২১ আগস্ট) রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহপাড়ার নজু ইসলামের মেয়ের সঙ্গে মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে পর থেকেই শ্বশুর পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি পুত্রবধূ তাঁর স্বামী ও পরিবারের বাকি সদস্যদের জানালেও কোনো সুরাহা হয়নি।
অপরদিকে, সুযোগ পেলেই শ্বশুর পুত্রবধূকে যৌন নির্যাতন করতে থাকে। গতকাল রাতেও পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন শ্বশুর আঃ মতিন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেন পুত্রবধূ। এ সময় আঃ মতিনের চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাঁকে আহতাবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে পুত্রবধূর স্বামী রশিদুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল বলেন, গতকাল দিবাগত রাতে আহতাবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর গোপনাঙ্গ অর্ধেকেরও বেশি কাটা ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, August 22, 2022
ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরের গোপনাঙ্গ কেটে দিল পুত্রবধূ
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment