ভয়েস ৯, নতুন দিল্লিঃ ছেলের জন্মদিনের আনন্দে সবাই যখন মেতে উঠেছে, তখন এক ব্যাক্তি তার পিস্তল থেকে আকাশের দিকে গুলি ছুঁড়লেন আর সেই গুলির আঘাতে আহত হয়েছে ৩ শিশু। আহত শিশুদের নিকটবর্তী জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় দিল্লির সীলমপুর এলাকায় একটি শিশুর জন্ম উপলক্ষে এই গুলি চালানো হয়। পুলিশ মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
পুলিশ জানায়, কুতুবুদ্দিন নামে এক ব্যক্তি তার সন্তানের জন্মদিনে একটি অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠান চলাকালে আমির ওরফে হামজা আকাশে গুলি চালিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং কাছাকাছি খেলতে থাকা সাত বছর বয়সী দুই শিশুর পেটে এবং তৃতীয় জনের কাঁধে গুলি লাগে। এই তিন জন শিশুর বয়স সাত থেকে আট বছরের মধ্যে এবং ঘটনার সময় তারা সেখানে খেলছিল। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত আমির পাড়ারই বাসিন্দা। তাকে খোঁজা হচ্ছে। কোথা থেকে তিনি পিস্তলটি পেয়েছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে৷
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, August 07, 2022
শিশুর জন্মদিনের আনন্দে আকাশে গুলি, গুলিতে আহত ৩ শিশু
Tags
National#
Share This
About Sangbad Voice 9
National
Tags
National
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment