Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 31, 2022

গোপালগঞ্জে কলা বাগান থেকে মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তামিম মোল্যা (১৫) নামে এক মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রামের একটি কলা বাগান থেকে ওই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তামিম মোল্যা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের ইকরাম মোল্যার ছেলে। সে লোহাইড় দারুল উলুম ফাজিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র। নিহত তামিমের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় তামিম মোল্যা। 
এরপর আর বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে বুধবার ভোরে বাড়ির পাশের একটি কলা বাগানের মধ্যে তামিমের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের লিয়াকত খন্দকারের কলা বাগানে একটি মরদেহ পড়ে আছে খবর পাই। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 
 ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে তামিম ওই মাদরাসার অনিয়মিত ছাত্র, সাংসারিক কাজ করে। মঙ্গলবার সন্ধ্যার পরে তার মোবাইল ফোনে একটা কল আসে তারপর সে বাড়িতে থেকে বের হয়। সম্ভাব্য অনেক যায়গায় তাকে খোঁজাখুজি করা হয়েছে কিন্তু পায়নি তার পরিবারের লোকজন। বুধবার সকাল বেলা তার লাশ পাওয়া গেছে। এসময় নিহত ছাত্রের গলায় ও চোখে জখম দাগ দেখা গেছে।

No comments:

Post Top Ad

Pages