Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 03, 2022

জালে ধরা পড়লো দেড় মণ ওজনের সামুদ্রিক শোল

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বরিশালের পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হাসানুল নামে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের একটি সামুদ্রিক শোল মাছ। মাছটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ দুই ফুট। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। সে সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বাশাখালী এলাকার জেলে হাসানুল বলেন, বঙ্গোপসাগরের সোনর চর পয়েন্ট বরাবর সমুদ্রে আমার জালে তিন দিন আগে এই মাছটি ধরে পড়ে। পরে মাছটি আলীপুর নিয়ে গেলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় কিনে নেন। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল মূলত সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন।

No comments:

Post Top Ad

Pages