Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, August 27, 2022

মগরা কাঁটাপুকুর ও বাঁশবেড়িয়া পৌরসভাঃ কৌশিকী অমাবস্যায় ভৌমিক বাড়ির তারা মায়ের পুজো

নিজস্ব প্রতিনিধিঃ কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের তারা মায়ের পুজোর সঙ্গে হুগলি জেলার সপ্তগ্রাম এলাকার বেশ কিছু বনেদি বাড়িতেও অনুষ্ঠিত হয় তারা মায়ের পুজো। এর মধ্যে রয়েছে, সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মগরা দু'নম্বর পঞ্চায়েতের কাঁটাপুকুর মোড়ে ভৌমিক বাড়ির পুজো। গতকাল এই ভৌমিক বাড়ির পুজোর উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়া ওইদিন বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৮ নং ১৮নং ও ১ নং ওয়ার্ডের কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো গুলির শুভ উদ্বোধন করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর অরুন দত্ত, প্রিয়াঙ্কা দাস, সারিকা সিং, সুমিতা কুমার, মাইনরিটি সভাপতি আক্তার রহমান, বিশিষ্ট সমাজ সেবী মুন্না সিং সহ অন্যান্যরা।

No comments:

Post Top Ad

Pages