Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, August 27, 2022

রাজস্থানে পর পর তিনবারঃ এবার দৌসায় ১০ বছরের দলিত ছাত্রকে পিটিয়ে হত্যা শিক্ষকের

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ প্রথমে রাজস্থানের জালোর, পরে বারমেরে। এবার দৌসা। শিক্ষককে পড়াতেবলায় ১০ বছরের ছাত্রকে নির্মম্ভাবে পেটালো শিক্ষক। আর পরিণতিতে ছাত্রের মৃত্যু। এরকম এক অভিযোগ উঠেছে সিকান্দ্রা থানা এলাকার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রামেশ্বর প্রসাদের বিরুদ্ধে। 
ঘটনাটি ঘটেছে ৫ অগাস্ট, কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে ২৫ অগাস্ট। দৌসা জেলার সিকান্দ্রা থানা এলাকার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কৈলাইয়ের ছাত্র রোহিত মাহাওয়ারের (১০) বাবা বিনোদ মহাওয়ার বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, স্কুলের শিক্ষক রামেশ্বর প্রসাদ গত ৫ আগস্ট তাঁর ছেলেকে নির্মমভাবে লাথি মেরেছিলেন। এর ফলে রোহিত পড়ে যায় এবং তার কনুই ভেঙে যায়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তারা উল্টে পরিবারকে হুমকি দেয়। নিহতের পরিবার জানিয়েছে, রোহাত পঞ্চম শ্রেণিতে পড়ে। ঘটনার দিন শিক্ষক রামেশ্বর প্রসাদকে পড়াতে বললে, তিনি তার উপর চড়াও হন। 

 এরপর, প্রধান শিক্ষক রামঅবতার বৈরওয়াও কয়েকদিনের জন্য ছুটিতে চলে যান। মৃত ছাত্রের পরিবার কালেক্টর কামার চৌধুরীর কাছে অভিযোগ জানায়। এই অভিযোগের জেরে ডিইও ঘনশ্যাম মীনা চার সদস্যের একটি দলকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। দলের তদন্ত রিপোর্টের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে সিকান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

No comments:

Post Top Ad

Pages