ভয়েস ৯, নিউজ ডেস্কঃ সমাজের অবক্ষয়ের আর এক চিত্র উঠে এল ঝাড়খন্ড থেকে। ঝাড়খণ্ডের জামশেদপুরে বিরসানগর থানা এলাকার ১৫ বছরের এক কিশোরী তার ৩৭ বছর বয়সী প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে হাতুড়ি ও প্রেসার কুকার দিয়ে তার বাবা-মাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার টেলকো থানা এলাকার মানিফিটের বাড়িতে রক্তাক্ত অবস্থায় ওই দম্পতিকে পড়ে থাকতে দেখা যায় এবং তাদের ১৫ বছর বয়সী মেয়েকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। তদন্তে নেমে ২৪ ঘন্টারও কম সময়ে এই রস্যভেদ করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই কিশোরী ও তার প্রেমিককে।
পুলিশ সুপার (সিটি) কে বিজয় শংকর বলেন, মঙ্গলবার সকালে বিরসানগর থানা এলাকার ওমনগরে এক ভাড়া বাড়ি থেকে ওই কিশোরী ও তার প্রেমিককেগ্রেপ্তার করা হয়।
ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সে রবিবার রাতে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু তার বাবা-মা জেগে ওঠেন। তার বাবা (৪২) ও মা (৩৫) এ ব্যাপারে বাধা দিলে ওই কিশোরী তার প্রেমিককে নিয়ে এসে বাব-মাকে হাতুড়ি ও প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা এর পরেই প্রেমিকের সঙ্গে স্কুটার চেপে পালিয়ে যায় ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, একটি হাতুড়ি, রক্তমাখা প্রেসার কুকার ও স্কুটার উদ্ধার করা হয়েছে এবং ৩০২ (খুন) সহ ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, August 10, 2022
Home
Crime
National
Recent
প্রেমিককে বিয়ে করতে বাধা দেওয়ায় হাতুড়ি ও প্রেসার কুকার দিয়ে বাবা-মাকে খুন করল ১৫ বছরের মেয়ে
প্রেমিককে বিয়ে করতে বাধা দেওয়ায় হাতুড়ি ও প্রেসার কুকার দিয়ে বাবা-মাকে খুন করল ১৫ বছরের মেয়ে
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment