Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 10, 2022

পুলওয়ামা: জম্মু ও কাশ্মীরের তাহাব ক্রসিংয়ের কাছে থেকে প্রায় ৩০ কেজি ওজনের আইইডি উদ্ধার

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ স্বাধীনতা দিবসের ঠিক ৪ দিন আগেই একট বড় নাশকাতমূলক ঘটনা এড়ানো সম্ভব হলো জম্মু-কাশ্মীর পুলিশের সাহায্যে। আজ সকালে জম্মু ও কাশ্মীর পুলিশ পুলওয়ামায় প্রায় ২৫ থেকে ৩০ কিলোগ্রাম ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে। জানা গেছে, সার্কুলার রোডের তাহাব ক্রসিংয়ের কাছ থেকে এই বিপুলায়তন আইইডিটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসের মাত্র কয়েক দিন আগে আইইডি উদ্ধার হওয়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহানির্দেশক (এডিজিপি) বিজয় কুমার বলেন, "পুলওয়ামার সার্কুলার রোডে তাহাব ক্রসিংয়ের কাছে প্রায় ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে সঠিক সময়ে পুলওয়ামা পুলিশ এই আইইডি উদ্ধার করায় একটি বড় ট্র্যাজেডি এড়ানো গেছে।
ছবিঃ এ এন আই

No comments:

Post Top Ad

Pages