Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 03, 2022

পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল লোকসভা থেকে প্রত্যাহার করে নিল কেন্দ্র

ভয়েস ৯, নয়াদিল্লি: সরকারি ও বেসরকারি সংস্থার ব্যক্তির তথ্য ব্যবহার নিয়ন্ত্রণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল বুধবার লোকসভা থেকে প্রত্যাহার করে নিল কেন্দ্র। অভিযোগ, এই বিলটিতে নাগরিকদের সম্মতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছিল। কেন্দ্র জানিয়েছে, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে বিলটি প্রত্যাহার করেছেন, তা শীঘ্রই নতুনভাবে আনা হবে। সংসদের যৌথ কমিটি (জেসিপি) পরীক্ষা করার পরে এতে বেশ কয়েকটি সংশোধনীর পরামর্শ দেওয়া হয়েছিল। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, বিলটি নিয়ে জেসিপি'র প্রতিবেদনে এমন অনেক বিষয় চিহ্নিত করা হয়েছে, যা প্রাসঙ্গিক কিন্তু আধুনিক ডিজিটাল প্রাইভেসি আইনের আওতার বাইরে।


 

No comments:

Post Top Ad

Pages