ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পুরীর শ্রীমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে খসে পড়ল চাঙ্গড়। মঙ্গলবার পুরী শ্রীমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে প্লাস্টার/নির্মাণ সামগ্রীর একটি বড় অংশ পড়ে যায়। এর ফলে জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) একটি দল সম্প্রতি এই জগন্নাথ মন্দির পরিদর্শন করেছিল। প্রায় দেড় কেজি ওজনের প্লাস্টারের টুকরোটি গতকাল ভগবান বলভদ্রের কাছে পাওয়া গেছে বলে জানা গেছে। পরে এটি পুরী মন্দিরের গুদামে জমা করা হয়। মন্দির প্রশাসন এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। সৌভাগ্যবশত, প্লাস্টার পড়ে কেউ আহত হয়নি।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, August 03, 2022
পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে খসে পড়ল চাঙ্গড়
Tags
National#
Share This
About Sangbad Voice 9
National
Tags
National
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment