Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, August 23, 2022

সিরাজগঞ্জে ব্যাগ থেকে জীবন্ত নবজাতক উদ্ধার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাগবন্দী অবস্থায় এক জীবন্ত নবজাতক শিশু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়ার নামক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সবুজ আলী জানান, কৃষ্ণদিয়ার এলাকায় আসমা খাতুন নামে একজন মহিলা মাঠে হাঁস চড়াতে গিয়ে ব্যাগের মধ্য থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের সহায়তায় আমরা নবজাতকটিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না নবজাতক শিশুটির খোঁজ-খবর নিতে হাসপাতালে এসেছেন

No comments:

Post Top Ad

Pages