নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশের কক্সবাজারে এক স্কুল শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে গেল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটলেও কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে সোমবার (২২ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ সেলিম উদ্দিন।
মামলায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার ২৮ বছর বয়সী বেদার মিয়াসহ অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ওই নারী তার এক ভাগনির মেহেদী অনুষ্ঠানে যান। সেখানে বেদার মিয়া নামের একজনের সঙ্গে কথা-পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় এলে বেদার ও তার সহযোগীরা তাকে আরেকটি ইজিবাইকে তুলে নেয়। ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে অস্ত্রের মুখে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, August 23, 2022
বাংলাদেশঃ অস্ত্রের মুখে জিম্মি করে স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment