Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, September 14, 2022

জম্মু ও কাশ্মীর: পুঞ্চে মিনি বাস দুর্ঘটনা, মৃত ১১, উদ্ধারে সেনা, রাষ্ট্রপতির শোকবার্তা

ছবিঃ গ্রেটার কাশ্মীর
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
পুঞ্চের সাওজিয়ান এলাকায় এক মিনি বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ান এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। সেনাবাহিনী উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। বহু আহত যাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে মান্ডির একটি হাসপাতালে। জানা গিয়েছে, বাসটি সওজিয়ান থেকে মান্ডির দিকে যাচ্ছিল, সেই সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে, রাষ্ট্রপতি এই ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।  জানা গেছে, মান্ডি থেকে সৌজিয়ানগামী ২৪-৩০ জন যাত্রী নিয়ে একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর জেকে১২ ১৪১৯) আজ সকালে বেরেরি নালায় রাস্তা থেকে পিছলে যায় এবং গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে   জানিয়েছেন এক আধিকারিক। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

No comments:

Post Top Ad

Pages