মুলকুলাম পঞ্চায়েতে প্রায় এক ডজন পথকুকুরকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার একদিন পরে কেরালার পেরুন্নার সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরের কাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল একটি পথ-কুকুরকে। এ ব্যাপারে একটি মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে যে কুকুরগুলিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তাদের বিষ খাইয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছেন কুকুরপ্রেমী সংগঠন। পুলিশ সূত্রে জানা গেছে, এই মৃত কুকুরগুলির ময়না তদন্ত করা হবে। একইসঙ্গে অপরাধীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ।
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ প্রথমে এক ডজন পথ-কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে একটি কুকুরকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় মন্দিরের কাছে। আর এভাবেই পথ-কুকুরদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে কেরালার কোট্টায়ামে। এই অভিযোগ তুলেছেন দেশের কুকুরপ্রেমী সংগঠনগুলি। কেরালায় কুকুরে কামড়ানোর ঘটনা বেড়ে যাওয়ার ‘সহজ পথে’ ‘সমাধানের’ চেষ্টা করছে একশ্রেণির নৃশংস মানুষ।

No comments:
Post a Comment