ভয়েস ৯, নিউজ ডেস্কঃ তিন বছর পর,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আসবেন বলে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সফরকালে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। ভারত সফরের সময়, বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত খাজা মঈনুদ্দিন চিশতীর দরগায় প্রণাম করতে আজমের সফর করতে পারেন। এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে এসেছিলেন শেখ হাসিনা। ভারতের পক্ষ থেকে ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সফর করেছেন।
.
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, September 01, 2022
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সফরে ৫ সেপ্টেম্বর ভারতে আসছেন
Tags
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment