Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, September 11, 2022

“ব্যক্তি স্বার্থে দলকে কেউ ব্যবহার করলে দল তার পাশে দাঁড়াবে না।“ অভিষেক

রায়া গুপ্তা, শিলিগুড়িঃ “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ওপরে মানুষের ক্ষোভ নেই। ক্ষোভ রয়েছে কয়েকজন নেতার ওপরে।“ আবার তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন অভিষেক। শুধু বার্তা নয়, কড়া বার্তা। কারণ তিনি বললেন, “রিসর্ট- গাড়ি কালচার ছেড়ে মানুষের পাশে দাড়ান। চা-বাগানে গিয়ে শ্রমিকদের সমস্যাগুলো দেখুন।“ আজ ডুয়ার্সের মাল শহরের কলোনি ময়দানে প্রকাশ্য চা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র সরকার ১২ ঘন্টা কাজ করানোর বিল আনলে তৃণমূল তার প্রতিবাদ জানাবে। কেন্দ্র সরকার বিল আনছে শ্রমিকদের ১২ ঘণ্টা করে কাজ করানোর। এদিন সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, এই নিয়ম আনতে দেবে না তৃণমূল। কেন্দ্র কথা রাখেনি, প্রধানমন্ত্রী গর্ব করে বলেন, তিনি চা-ওলা ছিলেন। আর আজ যারা সেই চা তৈরি করছে তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। এদিন অভিষেক, একধারে যেমন বিরোধীদের এক হাত নেন, তেমনই ছেড়ে কথা বলেননি নিজের দলের নেতাদেরও। নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “ব্যক্তি স্বার্থে দলকে কেউ ব্যবহার করলে দল তার পাশে দাঁড়াবে না।“

No comments:

Post Top Ad

Pages