Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, September 22, 2022

রায় পুনর্বিবেচনার দাবি খারিজ, রাজ্য-সরকারী কর্মীদের ডি এ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

শম্পা দত্ত, কলকাতাঃ ডি এ মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার দাবিকে খারিজ করে রাজ্য-সরকারী কর্মীদের ডি এ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে ২০ মে তারিখে দেওয়া নির্দেশ বজায় রাখলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য এর আগে রাজ্য সরকারের রিভিউ পিটিশন হাইকোর্টে খারিজ হয়। স্যাট এও খারিজ হয়। একইসঙ্গে ৭ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। পরবর্তী শুনানী হবে ৯ নভেম্বর। এই নির্দেশে বলা হয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য-সরকারী কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। পরে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হয়, রাজ্য-সরকারী কর্মীদের কোনও ডিএ বাকি নেই। অন্যদিকে, আজ হাইকোর্টের রায় শোনার পর কর্মী সংগঠনের পক্ষে মলয় মুখোপাধ্যায় বলেন, “এই নিয়ে আমরা তিন তিনবার জয় পেলাম। আমাদের ৫ম বেতন কমিশনের প্রাপ্য ৩৪% ডিএ রাজ্য সরকারকে মেটাতেই হবে।“ অন্যদিকে, এ ব্যাপারে রাজ্য সরকার সুপ্রীম কোর্টে যাওয়ার কথা ভাবছে বলে জানা যাচ্ছে।

No comments:

Post Top Ad

Pages