ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলার এক সাক্ষীকে একজন সেনা জওয়ান গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। জানা গেছে, ৫২ বছর বয়সী এক ব্যক্তি, এই ধর্ষণ মামলার প্রধান সাক্ষী ছিলেন, তাকে অভিযুক্তের ভাই হত্যা করে। সোমবার সন্ধ্যায় নাগপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নারখেদ তহসিলের বেলোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। তিনি জানান, কেশব বাবুরাও মাস্কেকে (৫২) হত্যার অভিযোগে ভারত রামচন্দ্র কালামবেকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ভরত লাদাখে নিযুক্ত এক সেনা কর্মী। ছুটিতে এসেছিলেন গ্রামে। ওই আধিকারিক জানান, ২০২১ সালে তার ভাই প্রেমলালকে গ্রামের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। কেশব ধর্ষণ মামলার প্রধান সাক্ষী ছিলেন এবং প্রেমলালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। সোমবার সন্ধ্যায়,কেশব যখন বাড়ি ফিরছিল, তখন ভরত কেশবকে মারধর করে এবং পালিয়ে যাওয়ার আগে পিস্তল দিয়ে তার মাথায় গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, September 14, 2022
Home
Crime
National
Recent
নাগপুর: ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষীকে 'খুন' করলেন সেনা জওয়ান, গ্রেপ্তার
নাগপুর: ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষীকে 'খুন' করলেন সেনা জওয়ান, গ্রেপ্তার
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment