বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার মোহাম্মদ হানিফ (২৭) উপজেলার বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া জামিরুল উলুম ইসলামী মাদ্রাসার সহকারী শিক্ষক। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া গ্রামে।
ভুক্তভোগী শিশুটির বাড়িও গার্ডপাড়ায়। সেখানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বিকেলে আরবি পড়তে শিশুটি ওই মাদ্রাসায় যেত বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, গতকাল (সোমবার) বিকেল তিনটার দিকে শিশুটি মাদ্রাসায় হানিফ হুজুরের কাছে আরবি পড়তে যান। এসময় মাদ্রাসায় অন্য শিক্ষার্থীরা ছিলেন না। শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। গ্রামের লোকজন জানতে পেরে রাতে ওই মাদরাসায় গিয়ে হানিফকে আটক করে রাখে। পরে তাকে পুলিশের দাঁতমারা তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়। রাত ১২টার দিকে তাকে ভুজপুর থানায় নিয়ে যাওয়া হয়।
আক্রান্ত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এসআই মোতাহের।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, September 14, 2022
শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment