ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ পশ্চিম আফগানিস্তানের একটি জনাকীর্ণ মসজিদে এক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের এক আলেম। তালিবানের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণে মুজিব-উল-রহমান আনসারি নামে এক ইসলামি ধর্মগুরুও মারা গিয়েছেন। আজ দুপুরের নামাজের সময় পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের গুজারগাহ মসজিদে এই বিস্ফোরণ ঘটে। আনসারিকে তালেবানের ঘনিষ্ঠ হিসাবে দেখা হত। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আরও নিহত ও আহত হয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। শুক্রবারের বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করা হয়নি। এর আগে মসজিদে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস) উগ্রবাদী গোষ্ঠী, যারা আফগানিস্তানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের পাশাপাশি তালেবানদের লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, September 02, 2022
আফগানিস্তান: হেরাতে মসজিদে বিস্ফোরণে, কমপক্ষে ১৮ জন নিহত, ২১ জন আহত
Tags
International#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
International,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment