Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, September 23, 2022

সিরিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৩৪ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন, নিখোঁজ প্রায় ৭০

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকেঅভিবাসীদের নিয়ে যাত্রা করা একটি নৌকো ডুবে কমপক্ষে ৩৪ জনের সলিল সমাধি ঘটেছে। জীবিত উদ্ধার করা করা হয়েছে ২০ জনকে। এদের চিকিৎসা চলছে তার্তুসের বাসেল হাসপাতালে। লেবানন থেকে ইউরোপের পথে সিরিয়ার উপকূলে এটি ডুবে যায় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। জানা গেছে, এই নৌকাটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল। দেশ ছেড়ে যাওয়া এই অভিবাসীরা উত্তর লেবাননের উপকূলীয় এলাকার বাসিন্দা। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। এখন পর্যন্ত ৩৪ টি মৃতদেহ এবং জীবিত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৭০ জনের কোন হদিশ পাওয়া যাচ্ছে না। আলজাজিরা জানাচ্ছে, হাজার হাজার লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি গত কয়েক মাস ধরে ইউরোপে আরও ভালো জীবনের আশায় সমুদ্রপথে পালিয়ে যাচ্ছে। লেবানন থেকে সমুদ্রপথে ইউরোপে এই পালিয়ে যাওয়ার চেষ্টা ক্রমেই বাড়ছে।
প্রতীকি ছবি

No comments:

Post Top Ad

Pages