Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, September 23, 2022

উত্তরপ্রদেশঃ নবম শ্রেণির প্রেমিকের সাহায্যে ছোট ভাইকে নির্মমভাবে খুন করল কিশোরী দিদি

ভয়েস ৯, লখনৌঃ ছোট ভাইকে খুনের অভিযোগে এক ১৬ বছরের এক কিশোরী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই কিশোরের এক বন্ধুকেও। পুলিশ জানিয়েছে, মেয়েটির ভাই তাদের সম্পর্কের কথা বাবা-মাকে জানিয়ে দেবে বলেছিল। এই কথা শোনার পর ওই মেয়েটি তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে নিজের ভাইকে খুন করার পরিকল্পনা করে।
 জানা গেছে, ওই অভিযুক্ত মেয়েটি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে, তিন বছর আগে পড়াশোনা ছেড়ে দেয়। মেয়েটির প্রেমিক ক্লাস নাইনের ছাত্র। মেয়েটির নিহত ভাই অনুরাগ যাদব ক্লাস ফাইভে পড়তো। পুলিশ সুপার (ট্রান্স-যমুনা) সৌরভ দীক্ষিত বলেন, 'ছেলেটিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ওই কিশোরী, তার প্রেমিক ও তার আর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 কীভাবে ওই ক্লাস ফাইভের ১২ বছরের এক বাচ্চাকে খুন করা হলো, সেই প্রসঙ্গে পুলিশ জানায়, পিতৃপক্ষ চলায় ছেলেকে আমিষ খাবার খেতে নিষেধ করেছিলেন তার বাবা। কিন্তু ছেলেটি জেদ ধরে। এই নিয়ে বাবা ছেলেকে বকুনি দেয়। এই সময় দিদি বাবার হাত থেকে ভাইকে বাচানোর নাম করে কাছের একটি মাটির বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল মেয়েটির প্রেমিক ও আর এক বন্ধু। এরপর তারা সকলে মিলে গলা টিপে খুন করে ১২ বছরের ছেলেটিকে। 
এদিকে ছেলে-মেয়ে কাউকে দেখতে না পেয়ে ওদের বাবা-মা তাদের খোজে ওই মাটির বাড়িতে আসে। সেখানে ঢুকেই তারা কান্নায় ভেঙ্গে পড়েন। মেঝেতে পড়ে আছে তাদের ছেলে আর মেয়েটি দেয়ালে ঠেস দিয়ে বসে। ছেলেকে নিয়ে তারা হাসপাতালে যান, কিন্তু ডাক্তাররা জানান সে আগেই মারা গেছে। পরিবার ও পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দুই যুবক ছেলেটিকে মারধর করে পালিয়ে গেছে। পরে টানা জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে। যথাযথ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তিনজনকেই পাঠানো হয়েছে জুভেনাইল হোমে।

No comments:

Post Top Ad

Pages