Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, September 10, 2022

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরার ‘প্রতি ঘরে সুশাসন’ কর্ম সূচি চালু হতে চলেছে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এই রাজ্যের ‘দুয়ারে সরকারের’ মতো আগামি ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরার ‘প্রতি ঘরে সুশাসন’ কর্মসূচি চালু হতে চলেছে। আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের কনফারেন্স হল-২-এ একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা শুক্রবার জানান, কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জেলা থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে সরকার এই অভিযান শুরু করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ১৭ সেপ্টেম্বর রাজ্যে এই প্রচার শুরু করা হবে এবং এটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলেও জানান তিনি। তিনি বলেন, মানুষের ঘরে ঘরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌছে দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য। এই বৈঠকে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা, চৌধুরী, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, মুখ্য সচিব জে কে সিনহা এবং বিভিন্ন বিভাগের প্রধান, সচিব এবং প্রধান সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণের জন্য ত্রিপুরা দেশে প্রশংসা কুড়িয়েছে। কিছু ক্ষেত্রে সাফল্য এসেছে ১০০ শতাংশ।“

No comments:

Post Top Ad

Pages