Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, September 10, 2022

পথ-কুকুররা যদি মানুষকে আক্রমণ করে, তাহলে দায়ী হবে যারা তাদের খাওয়ায়ঃ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ পথ-কুকুররা যদি মানুষকে কামড়ায়, তাহলে সেই আক্রান্ত মানুষকে টিকা দেওয়া ও অন্যান্য ক্ষতিপুরণের দায়িত্ব নিতে হবে, যারা এই পথ-কুকুরদের খাওয়ায়, তাদের। এই রকম এক পরামর্শ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। পথ-কুকুরদের বিপদ সম্পর্কে একটা সমাধান খোঁজা প্রসঙ্গেই এই পরামর্শ। সুপ্রীম কোর্ট জানায় পশুদের অধিকার ও মানুষের নিরাপত্তার মধ্যে একটা ভারসাম্য রেখে চলতে হবে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ এই পরামর্শ দেন। বিচারপতি খান্নার তার পর্যবেক্ষণে বলেন, "অনেকেই কুকুরদের ভালোবাসেন। আমি নিজেও কুকুরদের খাওয়াই। মানুষ যদি চান তবে তাদের (কুকুরের) যত্ন নিতে দিন তবে তাদের চিহ্নিত করতে হবে, চিপের মাধ্যমে ট্র্যাক করতে হবে না, আমি এর পক্ষে নই।" শীর্ষ আদালত জানান, পথ-কুকুর সমস্যা সমাধানের জন্য একটি যুক্তিসঙ্গত সমাধান খুঁজে বের করতে হবে এবং ২৮ শে সেপ্টেম্বর এই বিষয়টি শুনানির জন্য ঠিক করা হয়েছে এবং পক্ষকে এই বিষয়ে এফিডেভিট দাখিল করতে বলা হয়েছে। শীর্ষ আদালত বিভিন্ন নাগরিক সংস্থার দাখিল করা পথকুকুরদের হত্যা করার আদেশ সম্পর্কিত বিষয়গুলির উপর একগুচ্ছ পিটিশনের শুনানি করছে। অন্যদিকে, কিছু এনজিও এবং স্বতন্ত্র আবেদনকারীরা বম্বে হাইকোর্ট এবং কেরল হাইকোর্ট সহ কয়েকটি উচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছেন, যাতে পৌর কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী রাস্তার কুকুরের সমস্যা মোকাবিলা করার অনুমতি দেওয়া হয়।

No comments:

Post Top Ad

Pages