Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, September 12, 2022

বাংলাদেশঃ গোপনে কলেজপড়ুয়া ছাত্রীর গোসলের ভিডিও করে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ৪

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ কলেজপড়ুয়া ছাত্রীর গোসলের অর্ধ নগ্ন ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
এর আগে শনিবার রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর মা বাদী হয়ে বন্দর থানায় পর্নোগাফি আইনে ওই চার যুবকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তিনি জানিয়েছেন, কলেজপড়ুয়া এইচএসসি শিক্ষার্থীর গোসলের দৃশ্য ধারণ করার অভিযোগে তরুণীর মা থানায় মামলা করেছেন। সেই অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের গজারিয়া হোসাইনদি গ্রামের মৃত মেহেরাব হোসেন ইমন (২১), বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ইয়াসিন (১৯), নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার সিজান (২০) ও একই এলাকার শুভ (১৯)। 
মামলায় বলা হয়, কলেজপড়ুয়া তরুণী গত মঙ্গলবার রাতে তাদের বাসার গোসলখানায় গোসল করছিল। এমন সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা মেহেরাব হোসেন ইমন ওই তরুণীর গোসলখানার দরজার একটি ছিদ্র দিয়ে তরুণীর অর্ধ উলঙ্গ আপত্তিকর দৃশ্য মোবাইলে ভিডিও করে। এরপর মেহেরাব তার বন্ধু এই মামলার আসামি মোঃ ইয়াসিন, মোঃ সিজান ও মোঃ শুভ তরুণীর অর্ধ উলঙ্গ ভিডিও চিত্র একে অপরের সাথে শেয়ার করে নিজেদের মোবাইল সংরক্ষণ করে। 
এই ঘটনার দুই দিন পর অর্থাৎ গত (১০ সেপ্টেম্বর) শুক্রবার সকালে গ্রেপ্তার ওই চার যুবক কলেজপড়ুয়া তরুণীকে ফোন করে জানায় তাদের কাছে গোসলের একটি গোপন ভিডিও আছে। তাদের সাথে দৈহিক সম্পর্ক না করলে তারা ভিডিওটি ভাইরাল করে দেবে বলে হুমকি দেয় তারা ।

No comments:

Post Top Ad

Pages